সম্প্রচারে টুইট

সম্প্রচারের নির্দেশিকা / কিন্তু এর অর্থ কী?

সম্প্রচার মিডিয়ায় Twitter ব্যবহার করতে আমরা স্বাগত জানাচ্ছি এবং উৎসাহিত করছি। Twitter ব্যবহারকারীরা যেন তাদের বিষয়বস্তু সঠিক মানুষদের মাঝে তুলে ধরতে পারেন এবং আপনি যেন আপনার দর্শকদের চোখে পড়ার মতো অভিজ্ঞতায় সামিল করতে পারেন - আমরা এইসব দিকের খেয়াল রাখি। আপনি এই নির্দেশিকাগুলি মেনে চললে, আপনাকে প্রদর্শন বা ট্রেডমার্ক বিষয়ক আর কোনো অতিরিক্ত ছাড়পত্রের জন্য Twitter-এর সঙ্গে যোগাযোগ করার প্রয়োজন হবে না।

সম্প্রচারের মধ্যে এইগুলি অন্তর্ভুক্ত, তবে এর মধ্যেই সীমাবদ্ধ নয়: প্রদর্শন, ডিস্ট্রিবিউশন, স্থানান্তর, আবার তৈরি, মিডিয়ার মাধ্যমে (সবধরনের দূরদর্শন, রেডিও, স্যাটেলাইট, ভিডিও, ক্লোজড-সার্কিট বেতার, ইলেকট্রনিক সেল-থ্রু ইত্যাদি) জনসমক্ষে টুইট পারফরমেন্স বা জনসমক্ষে টুইট দেখানো, এখনই বিদ্যমান রয়েছে বা পরে বানানো হবে - সবক্ষেত্রেই প্রযোজ্য। আপনার নির্দিষ্ট কোনো ব্যবহারের ক্ষেত্রে এই নির্দেশিকাগুলি যে মেনে চলা হচ্ছে সেই বিষয়ে আপনি নিশ্চিত হতে চাইলে, trademarks [at] Twitter [dot] com ইমেইল মারফত যোগাযোগ করুন।

 



টুইট
/ কী করবেন আর কী করবেন না

পুরো নাম এবং @ব্যবহারকারীর নাম টুইট টেক্সটের থেকে আলাদা কোনো ভাবে (মোটা, রঙ, আকার বা প্রথাগত অন্যান্য কিছু) দেখিয়ে সুস্পষ্টভাবে তুলে ধরা। আমরা আপনাকে টুইটের পুরো টেক্সট একটি নতুন লাইনে রাখার পরামর্শও দিচ্ছি।

করবেন:

  • পুরো নাম, @ব্যবহারকারীর নাম, সময়ের উল্লেখ, টুইট টেক্সট এবং প্রোফাইলের ছবি দেখানো।
  • আপনার সম্প্রচারে টুইটগুলি যতক্ষণ থাকে ততক্ষণ সেগুলির কাছাকাছি Twitter পাখিটিকে অন্তর্ভুক্ত করুন। আমাদের লোগো প্রদর্শন নির্দেশিকাগুলি অনুসরণ করতে ভুলবেন না।
  • টুইটের পুরো টেক্সট ব্যবহার করুন। প্রকৃত ব্যবহারকারীর অনুমতি আপনার কাছে থাকলে আপনি টুইট টেক্সট সম্পাদনা বা পরিমার্জিত করতে পারবেন।

করবেন না:

  • ব্যবহারকারীর পরিচয় মোছা, অস্পষ্ট করে দেওয়া বা বদলে যাওয়া। বিরল ক্ষেত্রে আপনি নাম উল্লেখ না করে টুইট দেখাতে পারেন, যেমন ধরুন ব্যবহারকারীর গোপনীয়তা বজায় রাখার প্রয়োজন হলে।
  • সময়ের উল্লেখ না রাখা, তবে প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে তা করতে হলে অন্য কথা।

টুইট প্রদর্শন / দেখান এবং বলুন

টুইট দেখানোর এই হল তিনটি বিকল্প। দর্শকদের বিভ্রান্ত না করে বা টুইট লেখকের প্রকৃত অভিপ্রায়কে বিকৃত না করে, অন্য কোনো ভাবে টুইট দেখানোর ক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই।

লোয়ার থার্ডে টুইট

মূলত, আপনার পুরো, সম্পূর্ণ টুইট স্ক্রীনে অ্যানিমেট করা উচিত এবং অবস্থান অপরিবর্তিত রাখা উচিত। অনবরত স্ক্রোলিং টেক্সট ব্যবহার করবেন না বা প্রতিবারে টুইটের একটি অংশ মাত্র দেখায় এমন ক্রল ব্যবহার করবেন না।

পুরো পর্দা জুড়ে টুইট

পুরো নাম এবং @ব্যবহারকারীর নামের জন্য একটি আলাদা রঙ ব্যবহার করুন। আপনার অ্যানিমেশনের প্রতিবারে পর্দায় একটি টুইট দেখানো উচিত। বৈধতার বিষয়টিতে জোড় দিন। স্ক্রীন টুইটে ভরিয়ে তুলবেন না।

কোনো ফিজিক্যাল সেটের অংশ হিসাবে টুইট

কোনো ফিজিক্যাল মনিটর, ওয়েব ওয়াল বা সেট ডিজাইন উপাদানের অংশ হিসাবে টুইট দেখানো আপনার কাছে এক সুবিধাজনক উপায় বলে মনে হতে পারে। উদ্দিষ্ট উপাদানেই যেন টুইটারের লোগো থাকে — সাধারণ ভাবে স্ক্রীনের মধ্যে যেন না থাকে।

মিলিত ভাবে একজায়গায় বা গ্র্যাফিক্যাল রূপে অনির্দিষ্ট ডেটা দেখানোর অনুমতি রয়েছে তবে, আমরা আপনাকে অফিসিয়াল Twitter লোগো রাখার কথা বলছি।

ছবি / একটি ছবি হাজার শব্দের বরাবর

ছবি সমেত টুইট কোনো ভাবনা বা অনুভূতিকে সঙ্গে সঙ্গে উপস্থাপন করতে পারে। এদের সঠিক ব্যবহার আপনার সম্প্রচারের বিষয়বস্তুকে আরো জোড়ালো ভাবে উপস্থাপিত করতে পারবে এবং আপনার দর্শকদের আরো ভালো ভাবে লিপ্ত করতে পারবে।

একটি ছবি প্রদর্শন

একাধিক ছবি প্রদর্শন

করবেন:

  • গ্র্যাফিক উপাদানের মধ্যেই Twitter পাখি দেখানো। উপরের ছবিটিতে উপযুক্ত স্কেল দেখানো হচ্ছে।
  • ব্যবহারকারীর পুরো নাম এবং @ব্যবহারকারীর নাম সমেত ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট টুইটটি দেখানো। সংশ্লিষ্ট টুইট ছবির নীচে পরিচিয়লিপির মত দেখানোর কথা বিবেচনা করুন।

করবেন না:

  • কোনো ভাবেই কোনো ব্যবহারকারীর ছবি সম্পাদনা।
  • কোনো ছবি তার প্রকৃত সংগ্রহ থেকে সরানো বা আলাদা করা।

 



Twitter-এর সংস্থানগুলি / আপনাদের সহায়তা করতে আমাদের সাহায্য করুন

Twitter-এর চিহ্নগুলি ব্যবহার করে, আপনি এই নীতির পাশাপাশি আমাদের পরিষেবার শর্তাদি এবং সমস্ত Twitter নিয়মনীতি মেনে চলতে সম্মতি জানান।

Twitter Inc., তার নিজস্ব বিচারে যেকোনো সময়ে এই নীতির অনুমতি বাতিল, সংশোধন বা পরিবর্তন করার অধিকার রাখে। Twitter নাম ও ট্রেডমার্কের ব্যবহারের বিষয়ে আরো জানতে, trademarks@twitter.com -এ ইমেল পাঠান।